১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

জগন্নাথপুরে ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৫:১২ অপরাহ্ন

ছবিঃ ইউএনওর কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন জগন্নাথপুর উপজেলাবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  ইউএনওর  দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (২১ ডিসেম্বর ) বিকাল ২ টায় ইউএনওর কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন জগন্নাথপুর উপজেলাবাসী। 

‎এ সময় বক্তারা বলেন, ‘ইউএনও একজন আওয়ামী দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা। আমরা এই ইউএনওকে সেখানে বসতে দিবো না। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে, তিনি ক্ষমতার অপব্যবহার দেখিয়ে, ছাত্র-ছাত্রী জনসাধারণের চলাচলের রাস্তার গেইট বন্ধ করে দেন।’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে ও যুবদল নেতা শামিমের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল,  সাংবাদিক জহিরুল ইসলাম লাল, আলী হোসেন খান, ব্যবসায়ী  অলি উল্লাহ,ইলিয়াস আলীসহ এলাকার জনগন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, ইউএনও, অপসারণ, দাবি, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ